হঠাৎ করেই চারিদিক শূন্য করে
তুমি দিনের আলোর মতো গোধুলির কাঁধে মাথা রেখে রাতের বুকে মুখ লুকিয়ে হয়ে গেলে অচেনা। তোমাকে নিজের করে ভালোবাসার আগেই তোমায় বুঝে ওঠার আগেই!!
তুমি আমার কেউ না! এই ভাবনা যে দুঃস্বপ্ন!
কিন্তু কিছু করার নেই, মেনে নিতে হবে
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার
মধ্যে দিয়েই তো জীবন! আর তা তোমার হাত ধরতে এসেই শিখেছি। তুমি নিপুণ কৌশলে শিখিয়েছো।
মেনে নিতে হবে যে তুমি আর আমার কেউ না।
এখন আর নেই মনের কোনে সেই বিষাদ আর মন খারাপি দিনের আলোয় দিন শেষ হয় না।
তোমার ভালবাসায় এখন দাবিদার আমিই একমাত্র সেই বোকা কথা আজ বলি না।
মেনে নিতে হবে তুমি আর কোনদিনই
আমার সাথে কোন পথের ধারে গভীর কোন গল্পে আমরা আর হাটবো না।
ব্যথা বুকে নিয়ে,অশ্রুসিক্ত নয়নে,
বালিশ ভিজিয়ে ঘুমিয়ে যেতে হয়,
ঘুমিয়ে যেতে হবে। আবার ঘুম থেকে উঠে
এক অন্য ভোর দেখার জন্য বেচে থাকার মন্ত্র টাও ভুলি না।
যেই ভোরে আমার সূর্যোদয় দেখে তোমায় মনে পড়বে না,
যে ভোরে আমার শরির ছুঁয়ে স্নিগ্ধ বাতাস বইবে না!! হবে না আর উষ্ণ আলিঙ্গন নতুন সূর্যের নরম আলোর সাথে। যে ভোরে ওষ্ঠ যুগল হাসি ভুলে যাবে। তারপর আর হবে না সব কাঙ্খিত সমর্পণ!
কারণ আমি শুধুই অতিত তখন।