আমাদের আবার দেখা হবে কি না!
জানি না!!
যদি ফেরে নতুন কোন অধ্যায়ে!
যদি সত্যিই ফেরে সেই দিন!!
আবার হারাবো তোমার একটা হাসিতেই।
আমি তো ওই হাসি তেই নিজেকে কাঙ্গাল করেছি।
হয়তো সেদিনও আত্মহারা হয়ে তোমাতেই হারাবো আমি।
তবে! যদি সত্যিই আমি হারিয়ে যাই।
থাকবে না কোন আমার পিছুটান।
থাকবেনা কোন মায়াজাল,,,
তবুও মনে পড়বে তোমার,, এই পাগোল টার কথা।
হ্যা মনে পড়বে আজকের দিনটিকে,, ম নে পড়ে যাবে! আমাকে দেখার প্রথম দিনটিকে
কতই না সুন্দর করে চেয়ে থেকেছি তোমার প্রানে,,,,
শুধু একটু ভালোবাসা পাওয়ার লোভে।
এই,,,
সবকিছু ফেলে দিয়ে
আজ আমি অনেক দূর,,,,
কখনও ভাবিনি যে তোমাকে আমি পাবোনা।
নাঃ আমি ভাবিনি তোমাকে আমি পাবো না।
আমিতো! আমি উল্টো ভাবতাম,,,
ভাবতাম এই জন্যই হয়তো এতোটা অপেক্ষা করেছি। এতটা পথ একা চলেছি।
ঠিক সাধকের মতো।
হ্যাঁ সত্যিই সাধকের মতো।
প্রিয়,, তোমাকে গ্রহণ করা মানে নিজের কাছেই নিজে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আর সেই জন্যই বলেছি আমি জীবন বাজি রেখে তোমার কাছে এসেছি। নাঃ ফেরার পথ নেই।
ভাবতে গেলে শুধু হয়তো আমার কষ্টটাই বাড়ে।
এখনও আমি তোমাকে নিয়ে বাচাঁর স্বপ্ন দেখি,,,
সেদিন থেকে আজ পর্যন্ত মধ্যোখানে কেটে গেলো
যে সামান্য গোটা কয়েক দিন! তোমাকে ভুলিনি এক মিনিটের জন্যও,,, আর ভুলতেও পারবোনা।।
তোমাকে যে ভালোবেসেছি!! প্রিয়!! তোমাকে নিজের স্বপ্নের কাণ্ডারী করে ভাসতে চেয়েছি জীবনের বাকিটা পথ।
এতো যত্ন করে তোমায় ভালোবেসে উপেক্ষা, অবহেলা, অপমান, আর নিজেকে শুধু ছোট করে দেখিয়েছি আমার পুরো দুনিয়ায় জুড়ে।
বলতে পারবে!
একদিন!
তুমি আমায় উপেক্ষা করোনি এমন একদিন?
না পারবে না,,,,,,
হৃদয়ের মাঝখান রেখেছিলাম তোমায় প্রিয়,,
আর সেখান থেকে যখন মন চাইতো তোমার
সাথে দেখা হতো,,
এই রকম কল্পনায় তোমায় হৃদপিণ্ডের মধ্যে গ্রহণ করে ছিলাম। শুধু পাগোল বলেই হয়তো সম্ভব হয়েছে। সাধারণ মানুষ পারবে না। কারণ নিজের জন্য কিচ্ছু রাখিনি। জীবনের সম্পুর্নতায় শুধু তোমায় রেখেছি। পাগলের মতো ভালোবেসেছি।
শেষ সম্বলের মতো আঁকড়ে ধরতেই তুমি নিজেকে সরিয়ে নিয়েছো,,আমি আরো এগিয়েছি তোমায় ধরা দিতে। আর আজ আর ফেরার পথ নেই।
সেই তুমি টাই যদি হারিয়ে যাও!
আমি কি নিয়ে আর থাকবো?
বেচেঁ থাকলে তোমার সাথে
আবার দেখা হবে প্রিয়,,,,
ওই,,,শেষ বিকেলের মেঘে ঢাকা নীল আকাশে
ছুটে চলা সাদা কৈতরের হাহাকারে,,,,
ফিরে যেতেই হবে ঘরে!
এই বাসনায় এখনো ভাবি
প্রিয় আবার দেখা হবে।।