এই সিগারেট টা একটু ওই দিকে গিয়ে টানুন।
এটা পাবলিক প্লেস অর্থাৎ ব্যক্তিগতভাবে আপনার জমিদারি নয়।
এখানে সিগারেট টান বেন না।
যতো সব। বাজে লোক,,,,,
হাঃ হাঃ হাঃ,,,কি বললে?
আমি বাজে লোক?
একি! এই পাশে আসছো কেন?
ওই পাশে যাও,,,আমি এই খানে আমার এই চা য়ের ভাড় আর চাবি,, মোবাইল,, আর ব্যাগ টা রাখবো,,রোজ রাখি,, রাখবো,,,
যাও ওই দিকে।।
যাও,,,,
না না গাছের থেকে জল পড়ছে,,এই দেখো জামা টা ভিজে গিয়েছে,,,
ওটা জল না,,,ওটা হনু মানের হিসি,,,
তো! পিসির নাকে গন্ধ যাচ্ছে না?
কি?
পিসি?
তো আর কি বলবো?
একদম পিসি পিসি লাগে দেখতে তোমায়।
না না,, ওই পিসি না,,,
সবার বাড়িতে যেই পিসি থাকে,,,
আমি সেই বিশুদ্ধ পিসির কথা বলেছি।
পিসি,,তাও আবার বিশুদ্ধ!
হ্যা কেন হবে না,,রাজ্য জুড়ে যদি কোন ডাক নাম নোংরা হয়,,তবে এই দিদি আর পিসি ডাক নাম টাইতো আমরা বদনাম করে ফেলেছি।
বাঃ আপনি তো চমৎকার কথা বলেন দেখছি...
এই তো বললে আমি বাজে লোক,,
আবার আমার কথা চমৎকার হয়ে গেলো?
কি আজব চিন্তা ভাবনা তোমার?
আচ্ছা মাঝে ৩ দিন আর গতকাল আসেন নি কেন?
ওরে বাবা! আর??
আর,,আপনি কিব সব লেখেন বলেন দেখি খাতায়?
হাতের লেখাও তো খুব ভালো না।
অতো দুই তিন রঙের পেন দিয়ে কি লেখেন খাতায়?
আর??
আর তোমার নাম? কি নাম?
ও!!! আর?
ইডিয়েট,,,
হু,,,,আর?
দুর!!! খালি,,আর,,আর,,,আর,,,
ঝাটামার কপালে।।।
আহাঃ,,রেগে যাচ্ছো কেন?
আমি কি বলেছি উত্তর দেবো না।
আমি প্রশ্নের শেষ জানতে চেয়েছি,,,
তবে শোনো,,তোমার এই সব প্রশ্ন যদি আমার উনি কখনো জানে?
আমার তবে খবর আছে।
আমায় উঠতে বসতে কথা শোনাবে,,
যাও,, তোমার জন্য,,......
এই কি নাম তোমার?
মল্লিকা,,,
তোমার জন্য,, গঙ্গা ঘাটে মল্লিকা বসে আছে,,,,
যাও,, দেখা করে এসো,,,
ও,,তারমানে প্রেম করো???
আপনে থেকে তুমি!!!
আপনি প্রেম করেন?
হু,,,করি তো,,আমার ও একটা মনের মানুষ আছে,,
আমার প্রিয়,,,
আর আমি তাকে পাগোলের মতো ভালোবাসি।
ও সব মিথ্যে বলছেন!!
আমার তাতে বয়েই গেলো,,,তুমি কি বললে।
হ্যা দেখি তো,,পাগোলের মতো ঘাটে এসে খাতা খুলে কি সব লেখো,, কে দেখলো কি বললো কোন হূস থাকে না তোমার!!! "
আহাঃ,,আবার তুমি????
আমার প্রিয়,,, সত্যিই এই সব সহ্য করবে না।
আমার নাম নীল,,,
আমি এই ঘাটে প্রতিদিন এই সময় আসি,,বসি,,চা,, সিগারেট,, খাই,,,তারপর....
আমি বলি,,,খাতা কলম দিয়ে খাতায় আলপনা দিয়ে খৈনি ডলে মুখে দিয়ে,,, এর মধ্যে যদি কেউ ফোন করে ফোন গুলো কেটে দাও,,,তাদের ফোন করে কি সব বলো,,, কখনো,, বউদি,,,কাকি মা,,মাসি মা,,মোটাভাই,,, আচ্ছা ঝিঁঝিঁ পোকা টা কে?
আমায় বলতে দাও বলছি,,
তোমার তো প্রশ্নের শেষ নেই দেখছি,,
আমি স্ট্যান্ডার্ড ভিখারি,,
দুয়ারে বিজয় প্রকল্পের কাজ করি,,,
কে কি দিলো,,,দিলো না,,,
কবে দেবে
সেই তথ্য খাতায় তুলে রাখি,,
আর এই আমার পেশা।
আর ঝিঁঝিঁ পোকা,,
ও আমার সব থেকে প্রিয় বোন,,,
আমার ৫টা বোন,,, এই বোন টাই প্রতি বছর খুব নিয়ম করে নিষ্ঠার সাথে রাখি পড়ায়। এক বার আমি রাখির সময় উত্তর প্রদেশে ছিলাম,, তিন দিন না খেয়েই ছিলো,,আমি ভুলে গিয়েছিলাম দিন টা,,আমি এসেছি তারপর রাখি পড়িয়েই ঞ্জ্যান হারা হয়ে যায়।
ঝিঁঝিঁ পোকা টা আমার বোন।
চা খাবে??
আমি তো চা খাই না।
আপনি দেখেছেন আমায় চা খেতে?
রোজ তো আপনি খান!!!
তবে আজ না বলবো না।।
হোক একটু চা,,,
সিগারেট??
কি সব বলেন??
বসো আমি নিয়ে আসি,,আর এই সব রইলো দেখো,,খেয়াল রেখো,, আমি চা নিয়ে আসি,,
চা,,সিগারেট,, এবার খৈনি,,,আচ্ছা আর কি কি চলে?
দেখো,,,লোহা খাই না শক্তে আর গু খাই না গন্ধে,, আর সব খাই,,,,
চুমু?? চুমু খেয়েছেন??
আচ্ছা দু দিন ধরে দেখছি ফোনের মধ্যে কিছু একটা দেখেন,, আর চা সিগারেট টানেন,,
কি দেখেন,, দেখাবেন?
কি উত্তর দিচ্ছেন না যে,,,,
হ্যা,, চুমুও খেয়েছি,, অনেক,,,
সেখানে বলাই ছিলো লক্ষেরও বেশি চুমু খেতে দিতে হবে।
আর ফোনে কি দেখি,,
দেখি আমার প্রিয় মানুষ টা কে।
মন জুড়িয়ে যায় যখন দেখি।
কই দেখি দেখি,,,আপনার চুমু খাওয়া মানুষ টা,,,
চুমু খাওয়া মানুষ টা আলাদা তার কোন ছবি নেই,,
ছিলো সব মুছে ফেলেছি,,,
আর ফোনের ছবির মানুষ টা আলাদা আর তা আমি দেখাবো না।
খুব সুন্দরী!!!
হু,,,আমার তো তাই মনে হয়।
এই,,, শোন,,,,এবার তুই বল,,,,
কি?? তুই!!!
হু তুই,,,তুই আমার চোখের দিকে তাকা,,তাকা বলছি,,,,কি নাম তোর???
ও!!! মল্লিকা।
চোখ বন্ধ কর,,,
কেন আসিস এখানে কিছু দিন ধরে?
মাঝেমধ্যে তো ওই খানে বসে ওড়নার ভেতরে মুখ লুকিয়ে কাঁদিস দেখি,,,
কি হয়েছে রে??
ব্রেকাপ??
বল কেন আসিস,,,
দেখিস,,বাবা,,,আবার ঝাঁপ দিয়ে মড়তে যাস না!
ফুলের মতো জীবন টা নষ্ট করিস না।
চোখ খোল,,,,বল কি হয়েছে??
আজ নয়,,,অন্য দিন বলবো,,, অনেক বেলা হয়েছে রুমে ফিরে যাই। আপনার বাড়ি কোথায়? আমি ওই গার্লস হোষ্টেলে থাকি,,, বাড়ি কুচবিহার। চেনেন? কুচবিহার গেছেন?
চলি,,,আজ আর কথা নয়,,
আমার প্রশ্নের উত্তর পাইনি,,,
চায়ের পয়সা ফিরিয়ে দিন।
বললাম তো,,
আগামীকাল কথা হবে।
আপনি আসবেন আমিও আসবো
এই খানেই কথা হবে।
তো!! ঠিক আছে,,,ভালো থাকবেন 🙏🙏🙏।