সমুদ্র নাকি তোমার খুব পছন্দ,
কিন্তু কোনোদিন সমুদ্রে
আমার সাথে ঢেউয়ে ভেজাই হলো না!
আমি বলেছিলাম,,
নীল আমার দারুণ লাগে।
তোমায় দারুণ মানাবে,,
নীল শাড়ীতে একদিন আমার সামনে এসো,,,
কিন্তু তুমি কখনোই নীল শাড়ীতে
আমার সামনে আসো নি!
তুমি বলেছিলে ,
তোমার নাকি খুব ভয় হয় ,
আমি বলেছিলাম আমি রইলাম তো!
মন চাইলেই কাছে ডেকে নিও,,,
দেখবে আর ঐ অনুভব হবে না।
কিন্তু তুমি!!
তুমি কখনোই আমায় কাছে ডাকো নি।
তুমি বলেছিলে!
আমি নাকি ব্যস্ত থাকি খুব,
তাই তোমাকে সময় দেেইনি।
আমি বলেছিলাম,,,
প্রিয়,,তোমার সাথে কথা না হলে আমার দিন শুরু হয় না,,,
আমার খুব খারাপ লাগে।
কিন্তু তুমি!!
শুনেও তা না শোনার ভান করে
এড়িয়ে চলেছো আমায় !
আমি বলেছিলাম!!!
জীবনে অন্তত একটা দিন
তোমাকে জড়িয়ে ধরে
চিৎকার করে বলবো ,।
খুব ভালোবাসি প্রিয়"
কিন্তু তুমি নাকি ও সব
একদম পছন্দ করো না!
তুমি বলেছিলে!
তুমি আমাকে ভালোবাসো,
কিন্তু!
বলো দেখি " ভালোবাসার মানুষটার মতো
ব্যবহার কখনো করেছো!
তুমি বলেছিলে!
পৃথিবী উল্টো যাবে তবুও তুমি পাল্টাবে না,
কিন্তু আমি সেদিন ঠিকই জানতাম।
সময়ের সাথে সাথে মানুষের চেহারা এবং স্বার্থপর মন দু’টোই পরিবর্তন হয়।
তুমিও বদলে গেলে যেই স্বার্থে আঘাত হলো।
আমি বলেছিলাম!
তোমাকে ছাড়া আমার আর কাউকেই
ভালো লাগে না,
ইচ্ছেও নেই,,,
কিন্তু আমি ছাড়াও তোমার পছন্দের তালিকায় কেউ ছিলো।
তাই আমায় পাত্তা দিলে না।
আমি বলেছিলাম,,,
অবহেলা কর,,,,,,,সময় না দাও,,,,,,,,ভালো না বাসো তাতে বিন্দুমাত্র আফসোস নেই,
কিন্তু প্রিয়,,,,,তুমি প্রতারণা কর না।
আমি সইতে পারবো না।
অবশেষে জীবন থেকে মুক্তির জন্য তুমি প্রতারণাকেই বেছে নিলে!
বাঃ বাঃ চমৎকার!
আমিও এখন তোমাকে প্রতারক ভেবে
নিজেকে বাঁচিয়ে নিয়েছি।
আমি বেঁচে গেছি,,,
কোনো এক প্রতারক এর হাত থেকে।
আমিও এখন আবার সেই একা একা বাঁচতে শিখেছি!
হ্যাঁ, সত্যি আমি একা বাঁচতে পারবো,,,,,