আমি খুবই অগোছালো একজন মানুষ। হ্যা নিজেকে মানুষ ভাবতে বিন্দুমাত্র সংকোচ হয় না। আমার দৃষ্টিও তাই সীমাবদ্ধ রাখি। ততটুকুই দেখার চেষ্টা করি যতটুকু গুছিয়ে উঠতে পারব। কারো সাথে আমার গল্পটা মিলে গেলেই তার গল্প আমি খুব মন দিয়েই শুনি। আমি চাই কেউ আমার গল্পটাও মন দিয়ে শুনুক।
কিছু বুঝে নিক। আমাকে কিছু বুঝিয়েদিক ।
আমি জানি আমি সরল সোজা একজন মানুষ। জিলাপি টাইপের মানুষ যেমন আমি না জিলাপির মত মানুষ আমার পছন্দও না। আমি বলব না আমি শুদ্ধ একজন। আমারও মুড সুইং এর মত সমস্যা আছে। আমিও রেগে গিয়ে দু চারটা কথা এদিক ওদিক বলে ফেলি। কিন্তু দিন শেষে আমি চেষ্টা করি নিজেকে নিয়ন্ত্রণ করতে।
আমি জানি আমি কতটুকু ক্লান্ত হয়ে পরি নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে। আমি জানি আমি কতটুকু ঝড় সামলে নিয়ে হাসিমুখে দিন পার করি।
আমি জানি একটা অন্ধকার একলা ঘরে আমি নিজেকে কতটুকু সামলাবার চেষ্টা করি।
আমি জানি আমি আমার সাথে কত সময় পার করি। স্বার্থপরের পৃথিবীতে একমাত্র আমিই নিঃস্বার্থভাবে আমার সাথে থাকি। তবুও কখনো আমার আমাকে বলা হয় না; আমি আমাকে ভালোবাসি।
অন্যদের অবহেলা সইতে সইতে কখন নিজের প্রতিও অবহেলা করা শুরু করেছি। হয়ত এর পরিণতি ভালো হবে না। আবার হতে পারে একদিন খুব জেদি হয়ে সব ছেড়েছুড়ে চলে যাব নিজেকে নিয়ে বাঁচতে। আমি অপেক্ষায় রইলাম আমার গল্পের শেষ দেখার।