" কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে,,
আমি যে মাতাল হাওয়ার মতো
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে ,,
তবে তোমায় কাঠ গোলাপ বলে ডাকলে আমি সত্যিই খুব আনন্দিত হবো।
সত্যিই কি এমন কোন দিন হবে!
না তুমি প্রেম নও আবার ভালোবাসাও নও।
প্রশ্ন এখানেই তবে তুমি কে?
তুমি! তুমি অন্তরে আগুন নিয়ে বাইরে শীতল শ্যয্যার মতো।
আমি নতজানু প্রিয় কাঠ গোলাপ তোমার আগুনের ভীষণ শিখায় নিজের আহুতি দিতে যেমন শ্যামা পোকা ছুটে আসে প্রখর আলোক শিখার দিকে আমিও নিজেকে শ্যামা পোকাই ভাবতে চাই প্রিয়।
সেদিন সত্যিই আমি মাতাল ছিলাম আমার সমস্ত নেশা এক নিমেষে দূর করে দিয়েছে ।
সেই চোখ থেকে যে লেলিহান দাবালনের শিখা আমি দেখেছি তা এক কথায় বলা সম্ভব নয়।
সত্যি বলতে সেদিন ওই চোখ থেকে যে আগুন আমি দেখেছি নিজেকে কেন জানিনা ঐ আগুনে পুড়িয়ে ছাই বা ভষ্মে পরিনত হতে বারবার আমায় টানে।
আমি জানি এর পরিনাম খুব খারাপ হবে খারাপ বুঝলে আর কি ওই যে ছাই বা ভষ্মে পরিণত হওয়া তার থেকে আনন্দের আর কিছু নেই।
তারপর আর এই পৃথিবী থেকে আমার আর কিছু প্রয়োজন নেই। কারণ লোক মুখে সবাই বলে ছাইতে জল ঢালা ও বেকার।
কাঠ গোলাপ!
এযাবৎকাল অনেক আগুনে পূড়েছি। পুড়তে পুড়তেই এই পর্যন্ত এসে তোমার আগুনে নিজের আহুতি দিতে চাই। হ্যাঁ আমি একদম প্রস্তুত।
এবার প্রাথনা তোমার কাছে যদি অনুমতি পাই আমি তোমার মধ্যে যে আগুন দেখেছি আমি সেই আগুন জালিয়ে দেখিয়ে দিয়ে যাবো তুমিই আমার মুক্তির সাধনা।
হ্যাঁ তোমার মধ্যেও সেই আগুন আছে।
বিশ্বাসের সাথে নিজেকে সন্ধান করলে তুমি নিজেই পরখ করে জানতে পারবে।
তবে অনুরোধে শুধু একটা-ই আমি নিজেকে কাঠ কয়লার সাথে কেন বলেছি তার ব্যাখ্যা নিজেই জানি। তবে আমি জীবনে সব সময়ে নিজের যুক্তিকে সম্মতি দিয়েছি। আর তোমার থেকেও প্রাথমিক ভাবে তাই প্রাথনা করবো।