তোমার চলে যাওয়া আমার হৃদয়কে ক্ষতবিক্ষত চূর্ণ করে দেয়।তোমার চলে যাওয়ার সেই রাত মনে করলেই আমার মাথার মধ্যে অসহনীয় যন্ত্রণা বাসা বাঁধে। প্রিতমকে হারানো শোক আমায় শেষ করে দেয়। নিষ্ঠুর স্মৃতি গুলো হানা দেয় আমার মাঝে, নিষ্ঠুরতম তোমায় এক নজর দেখার তৃষ্ণনায় ক্ষুব্ধ হয় দুচোখ।
মনে পরে তোমার কথার খিয়ানত করার কথা, তুমি কথা দিয়েছিলে ফিরে আসবে কিন্তু তুমি আসোনি।আমি অপেক্ষায় ছিলাম তোমার,সবাই বার বার আমায় বলছিলো তুমি আর আসবে না, আসবে না তুমি। আমি বিশ্বাস করিনি তাদের আমি জানি তুমি আসবে, সেই তুমিটার অপেক্ষায় আমি আজও বসে আছি। তবে সেই তুমিটার অপেক্ষা যেন শেষ হতে চাচ্ছে না।
তুমি কি উপলব্ধি করতে পারছো না আমার এই যন্ত্রণা..? তুমি কি বুঝতে পারছো না তোমাকে ছাড়া আমি এক চুল পরিমাণও ভালো নেই? আগে আমার চোখ দেখেই বুঝতে পারতে আমি কি চাই অথচ আজ এতো গুলো বছর পার হলো আমার এই বিষন্ন চোখের ভাষা কেউ বুঝে উঠতে পারেনা।।
কেউ বুঝতে চায়না কি চাই আমি,অথবা আমি বুঝতে দেইনা।কি হবে বুঝতে দিয়ে ? একটা নিষিদ্ধ জিনিসকে চাওয়ার অপরাধে সবাই পাগল বলে আখ্যায়িত করবে আমায়। সেই নিষিদ্ধ জিনিসটা কি জানো ? ★তুমি,তুমি হলে সেই নিষিদ্ধ চাওয়া আমার। হ্যাঁ আমি তোমাকে চাই, এখনো ঠিক আগের মতো করেই চাই।
তোমার বুকে মাথা রেখে নিজের অসুস্থতার রাত কাটাতে চাই। বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে তোমার মুখে ছিটিয়ে পালিয়ে যেতে যাই।তোমার সেই কোঁকড়ানো চুলে বিলি কেঁটে দিতে চাই। তোমার হাতে খাইয়ে নিতে চাই। চলন্ত বাসে তোমার কাঁধে মাথা রাখতে চাই। তোমার পায়ে পা রেখে তোমার নাকে নিজের নাক ছুঁয়ে দিতে চাই।
চাওয়া গুলো কি খুব বেশি ছিলো আমার প্রিয়তম?
তোমার সেই ওষ্ঠধর যখন গোলাপের ন্যায় কাঁপতো ঠান্ডায় তখন ঠান্ডার প্রতি বেশ হিংসে হতো আমায়।
তোমার কপালে জমে থাকে বিন্দু বিন্দু ঘামের প্রতি অভিমান হতো আমার। যেখানে তোমায় ছুঁয়ে দেওয়ার কথা আমার সেখানে তারা তোমায় দিব্যি ছুঁয়ে দিচ্ছে।।
আমার এই অভিমানের কথা গুলো না বলতেও তুমি বুঝতে আর মুচকি হেসে তুমি প্রকাশ করতে আমার প্রতি তোমার ভালোবাসা। আমাকে পাওয়ার তীব্রতা, তবে আজ কোথায় হারিয়ে তুমি ? কোথায় সেই অনুভূতি ?
নিষ্ঠুর আমিও হতে পারি,চাইলে আমিও ভুলে যেতে পারি তবে তুমি ভুলে থাকতে দিচ্ছো কই ? প্রতিটি রাতে তোমার স্মৃতি গুলো আমায় পোড়াচ্ছে, স্বপ্নে এসে নিজেকে ধরা দিচ্ছো অথচ বাস্তবতায় তুমি নেই কোথাও নেই।।
*নিঝুম রাতে কেউ সুখের শহরে পারি জমায় আর সেই শহরেই কোথাও না কোথাও কোনো এক প্রেমিকা বিধস্ত অবস্থায় প্রিয়তম চলে যাওয়ার যন্ত্রণা উপভোগ করে।।