সনাতনী ব্যাঞ্জন বর্নের পাচালি

ক= কলিযুগে কৃষ্ণচন্দ্র গৌররূপে আসে
খ= খোল-করতাল নিয়ে মাতে কীর্তন উল্লাসে

গ= গিরিধারী গোবিন্দ ব্রজের জীবন
ঘ= ঘরে ঘরে সবে কর নাম সংকীর্তন

ঙ= শঙ্খের পরশে ধ্রুব জ্ঞান লভিল
চ= চন্দন সুবাসে হরি আনন্দিত হল

ছ= ছয় গোঁসাই করে বৃন্দাবনে বাস
জ= জগতে প্রসিদ্ধ নামাচার্য হরিদাস

ঝ= ঝুলন বেদীতে রাধাকৃষ্ণ বিরাজিত
ঞ= গোঁসাঞি অদ্বৈত প্রভু জগৎ পূজিত

ট= টিয়াপাখি বৃন্দাদেবীর অতি অনুগত
ঠা= ঠাকুর মশাই আছেন যজ্ঞেতে রত

ড= ডাকাতের পিঠে চড়ে ছোট্ট নিমাই
ঢ= ঢাক বাজিয়ে দুর্গা মাকে আহবান জানাই

ণ= বেণুধারী বাজায় বেণু নাচে বৃন্দাবন
ত= তুলসী মঞ্জরি কর কৃষ্ণে সমর্পণ

থ= থৈ থৈ জলে কৃষ্ণের জমুনা বিহার
দ= দুষ্ট কংসেরে কৃষ্ণ করেন সংহার

ধ= ধেনু চরায় বৃন্দাবনে কানাই বলাই
ন= নদীয়ায় বিলায় নাম নিমাই নিতাই

প= পাদসেবন নববিধা ভক্তির এক অঙ্গ
ফ= ফাল্গুনে আবির্ভূত হলেন গৌরাঙ্গ

ব= বিষপানে নীলকণ্ঠ হল মহাদেব
ভ= ভক্ত হরিদাসের প্রিয় শ্রীচৈতন্যদেব

ম= ময়ূরপুচ্ছ করে কৃষ্ণের মস্তক শোভন
য= যমুনায় কৃষ্ণ করেন কালীয় দমন

র= রাধাঠাকুরাণী হন বৃন্দাবনেশ্বরী
ল= লক্ষ্মীদেবী হন সর্ব ধনের অধীশ্বরী

শ= শুকমুখে ভাগবত শোনেন পরীক্ষিৎ
ষ= ষড়ভূজ রূপে গৌর হল প্রকাশিত

স= সর্বজনাশ্রয় কৃষ্ণ জগতের প্রাণ
হ= হরেকৃষ্ণ আন্দোলন কর যোগদান

ড়= গরুড়ের পিঠে চড়ে লক্ষ্মী নারায়ণ
ঢ়= আষাঢ়ে জগন্নাথ করেন রথে আরোহন

য়= হায়! হায়! বদ্ধজীব কত পাপ করে
ৎ= মৎস্যরূপে কৃষ্ণ এলেন জগৎ উদ্ধারে

ং= হংস বাহন ব্রহ্মা করেন সৃজন
ঃ= দুঃখ মোচন করেন শ্রীমধুসূদন
ঁ= গৌরাচাঁদ প্রচারিলেন নাম সংকীর্তন

ভজে ব্রজৈকমণ্ডন্ম

ভজে ব্রজৈকমণ্ডনম (কৃষ্ণাষ্টকম) [ 1 ] ১. ভজে ব্রজৈক-মণ্ডলং সমস্ত-পাপ-খণ্ডনং স্বভক্ত-চিত্ত-রঞ্জনং সদৈব নন্দ-নন্দনম । সুপিক্চ্ছ-গুচ্ছ-মস্তকং স...