নিতান্ত এক,,, সময়,,

বুঝলি খেপী বুকটা ঠান্ডা হচ্ছে না!  

সেই বিকেল থেকে চোখ দুটো শুধু তোকেই খুঁজছে চারিদিক,,, 
 তারপর চলতে থাকে পাইচারি শুধু এ মাথা আর  ওমাথা,,,  

না!

অনেকবার তোকে এক চোখ দেখার চেষ্টা করেছিলাম  না হয় নি৷ 

ইদানিং  হয়তো  তোর ভাবনা একটু বেশিই বেড়েছে তাই না! 
তোর তো আবার এসব পছন্দ না। 
কিন্তু কি করি বল?
আমিও সত্যিই আর পারছি না। 
চোখে হারাই তোকে,,,, 
হ্যাঁ  সত্যিই রে.... 
খুব ভালোবাসি। 
মাঝে মাঝে কেন  চিৎকার করে বলতে ইচ্ছে করে  খুব ভালোবাসি প্রিয়,  খুব ভালোবাসি। 

কোথায় ছিলি?  

আচ্ছা!  
সেই থেকে এই হাপিত্যেশ এ-ই বুঝি তুই এলি! 
না!
  কেউ আসেনি। 
আমাকে কেউ মনেও করেনি,,,,, 
আমিই মিছে ভাবনার নেশায় এখন... 

আমি সত্যিই খুব বোকা.... 

আচ্ছা!
 আমার মতো বিশ্রী মানুষকে কখনোই ভালোবাসা যায় না?  
তাই কি? 
আমি খুব খারাপ একটা অপদার্থ। 
সত্যিই তো!
 সে আকাশের চাঁদ আর আমি কোথায় ছোট্ট পিদিমের মিটিমিটি ক্ষীণ আলোক শিখার প্রকাশ মাত্র,,,,

তোমার কাছে আমি নিতান্তই........ 



ভজে ব্রজৈকমণ্ডন্ম

ভজে ব্রজৈকমণ্ডনম (কৃষ্ণাষ্টকম) [ 1 ] ১. ভজে ব্রজৈক-মণ্ডলং সমস্ত-পাপ-খণ্ডনং স্বভক্ত-চিত্ত-রঞ্জনং সদৈব নন্দ-নন্দনম । সুপিক্চ্ছ-গুচ্ছ-মস্তকং স...