আপনে কি আমারে এক্কেবারে ভুইল্যা গেছেন?
কি হইরা পারলেন এমন!
আমার নামড্যা কি চিরতরে আপনের মন থেইক্যা মুইছ্যা ফেলছেন?
এহন হেই নাম বাজে আপনার বুকের মইধ্যে!
আমগো কাটানো স্মৃতি গুল্যা কি আপনের মনে পড়ে না?
কও!
কও!
আইজকা রাইতেই এতো অন্ধকার ক্যান? মনে হয় সময় ফুরাইয়া যাইতাছে,,, আমি আর থাকুম না...
আমি আর....
আপনের বুকের বামপাশে কি আমার লাইগ্যা চিনচিন ব্যথা অয় নাহ?
হু!
ও! 🥰
কও!.
রাইত অইলে ক্যামনে ঘুমান আপনে,আপনের কি সুন্দর মতো ঘুম আহে?
হুটহাট কইরা কি এহনো মধ্যি রাইতে আপনের ঘুম ভাইঙ্গ্যা যায়?
এহনো কি ঘুম ভাইঙ্গ্যা গেলো জানালা'র গ্রিল ধইরা নিঝুম রাইতের আসমান দেহেন?
আমি দেহি...
এহন কি আগের মতো শুকতারা খুঁজতে থাহেন?
তাই নাকি"
তারা গুনেন একট্যা একট্যা কইরা—
চাঁদ দেখার মাঝে গুনগুন কইরা গান করেন?
ফোনের অপর পাশ থেইক্যা এহন আপনের গলা শুইন্যা কে মুগ্ধ হয়?
জানেন এই পরানটা নিয়া আকাশের চান হইতে নাভি শঙ্খ পচা শামুক,,ওরা সবাই আমায় প্রত্যাখ্যান করছে!
তারপর আপনে!
আমার জানতে ইচ্ছ্যা হয়—
সত্যি কি আপনে আমারে ভুইল্যা গেছেন?
একবার কইবেন!
ওই!
নাকি ভালো থাকবার লাইগ্যা ভুইল্যা যাইতাছেন?
আমি ভালো থাকতাম কইয়্যা আপনে আমারে বিদায়কালীন বেলায় যে অভিশাপটা দিয়্যা গেছেন,হেই থেইক্যা আইজ অব্দি আমি ভালো নেই!
ভালো থাকা আমারে ছাইড়্যা চইল্যা গেছে,পর কইরা গেছে আপনের মতোন কইরা!
তয়;আমি তো আপনেরে ভুলি নাই,আপনে আমারে কেমনে ভুইল্যা গেছেন?
কেমনে! কইবেন!
আমারে ভুইল্যা কেমনে থাহেন আপনে?
আইজ একট্যা অনুরোধ করি আপনেরে,,
আপনে আমারে ছাইড়্যা গেছেন এইট্যা আমার চরম দূভাগ্য! কইতে পারেন...
কিন্তু,আমারে ভুইল্যা যাইয়েন না।
আমি যেমন কইরা আপনেরে মনে রাখছি,,,
জানেন আইজ দোতারা খান কান্দে লইয়া আপনের নাম লইয়া ডাইকা ফালাইছি!!
সে কি শান্তি! আমার,, আমি তাই করমু,,ওই নাম টা দোতারার গায়ে একদিন সোনা দিয়া বান্ধাইয়া সাজামু,,,
আপনেও আমারে একটু মনে রাইখেন।
আমার মতো কইরা মনে না রাখতে পারলেও হইবে,,,
শৈশবকালের স্মৃতি গুল্যার মতো মাঝে মইধ্যে আমারে একটু মনে কইরেন!