বিষাদের রঙ চেপে আছে কেন এই চেহারায়?!
চোখের মাঝে মেঘ কেন? মনের মধ্যে হাহাকার কেন? কেন এমন দুমড়ে মুচড়ে যাওয়া স্বভাবের মানুষ নামের তালিকায় নিজেকে লিপিবদ্ধ করেছো? কি নেই তোমার কাছে যা আগে ছিলো! কোথাও গেলো তোমার সেই উন্মাদনা, হাসিঠাট্টার আসরে এখন কেন দেখিনা তোমায়?
না কোনো জবাবই দেইনা তাদের। কেনই বা দেবো? কি করে বলবো তাদের কোনো এক মানবী আমার সব মায়া,আশা-আকাঙ্ক্ষা, তৃষ্ণা, ভালো লাগা, ভালো থাকা নিয়ে চলে গেছে। নিয়ে চলে যায় নি আসলে আমিই তাকে আমার সব টা উপহার হিসেবে দান করেছি। কারণ ভেবেছিলাম সে আমার সাথেই থাকবে। আমায় আর একলা চলার ভয়ের ভয়ংকর কষ্ট কিছুই করতে পারবে না। নাঃ আমার সব টাই ছিলো ভুল ভাবনা মাত্র। আজ সে আমায় দিয়েছে শুধুই নীরবতা ও অবহেলা। আজ একাই নিজেকে সামলাতে হচ্ছে সব ফেলে!! আজ চতুর্দিকে অন্ধকার দেখি।
তার দ্বায়িত্ব ওই,,,এক চিলতে হাসি দিয়ে চলে যাওয়া।
আজও তাই হয়েছে। যদিও সে টুকুও পেতাম না যদি নিজে থেকে চেষ্টা করতাম।
ওর থেকে পাওয়া সেই হাসির মাঝে লুকিয়ে থাকে না পাওয়ার ক্ষোপ - আক্ষেপ বেদনা!! সেই যন্ত্রণা সে বোঝেই না।
আমায় আর কেউ এখন বুঝে উঠতে পারে না
হয়তো বা আমি বুঝতে দেইনা -
না আর কেউ কোন দিনই এই মূল্য হীন মানুষ টার কোন কিছুই খোজ পাবে না। তার জন্য নিজেকে যতটা অগোছালো রাখতে হয় আমি সেই চেষ্টাই করবো। আর কখনোই নিজেকে সহজ লভ্য করে উপস্থাপন করতে যাবো না কোথাও।
কারণ আমার গভীরে গেলে যে শুধু তোমায় খুঁজে পাবে, তোমার স্মৃতি গুলো খুঁজে পাবে। আর আমি চাই না সেই অনুভূতি আমি ছাড়া অন্য কেউ অনুভব করুক।
হ্যা শরীর টা আজ আমার পরিচয় টাই বহন করে তবে বিশ্বাস করো প্রিয় তার ভেতরের অস্তিত্ব তোমার,,,তোমায় এতোটাই ভালোবাসি।