কষ্টরা যেন ট্রেনের মতো আমার মাঝে
আঁচড়ে পরছে। না চাইতেও দুঃখরা বাসা বেঁধেছে মনের মাঝে। অদ্ভুদ এক ভয় কাজ করছে মনের মাঝে,
তোমাকে হারানোর ভয়~তোমাকে হারিয়ে ফেলার ভয় !!
বেদনারা মস্তিষ্কে চেপে বসেছে,
মনে হচ্ছে এই শহর থেকে তুমি, আমার থেকে তুমি চলে যাচ্ছো বহু দুরে চলে যাচ্ছো!!
আচ্ছা যেই শহরে তুমি নেই,
সেই শহরে আমি কিভাবে থাকবো..?
তুমিহীনতা তো ভর করে বসবে এই হৃদয়ে ~ কোনো ভালবাসার গল্প আর তৈরি হবে না তুমিহীন শহরে!!
তুমিহীনতায়, মনের মাঝে কেউ একজন ছুরি চালাচ্ছে -
আমি বার বার মরে মরে বাঁচচ্ছি কিংবা বেঁচে বেঁচে মরছি। রেল লাইনের উত্তপ্ত পাথরের মতো জ্বলছে হৃদয় ~ শুধু তোমায় একবার দেখার অপেক্ষায় !!
চোখ ব্যথায় ব্যথিত হয়ে আছে রাত্রির নিস্তব্ধ কান্নায়, তোমায় পাওয়ার আকুলতায়। চোখের নিচে কার কালো দাগ গুলো বলে দেবে কতটা চেয়েছি প্রতিটি রাতে তোমায়!!
তবুও তুমি আসোনি,তোমার আর খোঁজ মেলেনি~তুমি হারিয়ে গেছো -
-হারিয়ে গেছো এই শান্তনা দিচ্ছি নিজেকে,আসলে তো তুমি ইচ্ছে করেই হারিয়েছো!!
~ এ শহরে আর নতুন করে ভালবাসার গল্প তৈরি হয়না