একটা সময়ের পর জীবনের প্রতি চাওয়া বলতে কিছুই ছিলো না। সেদিন অনেক আনন্দ ছিলো, অফুরন্ত সেই আনন্দ গুলো কালো এক মেঘের সাথে কোথায় আজ হারিয়ে গেলো। এখন চাইলেই সেই আনন্দ, গুলোর দেখা মেলে না। এখন চাইলেই ওদের সাথে নিজেকে মিলিয়ে হাসতে পারি না। এখন চাইলেই অতো প্রানবন্ত হয়ে চলতে পারি না।
কারণ! কারণ! কারণ,
আমি স্বপ্ন দেখেছিলাম এই মরুভূমিতে স্বর্গোদ্যান হয়েছে। আমি সেই উদ্যানে সমাবেশর মধ্য মনি।
আমি স্বপ্ন টাকে ভালোবাসতে শুরু করে দেই।
তারপর একটু একটু করে আমার প্রতিটি ইচ্ছের সাথে মিশে সেই স্বপ্ন আমায় রঙিন করে তোলে।
আমি আজ এক ব্যার্থ প্রেমিক। হ্যাঁ শুধু এই টুকুই পরিচয় আজ আমার।
আমরা চাই জীবনে কেউ আমাদের একটু বুঝুক,
আর তাই জীবনের সব একদিকে রেখে
হয়তো কখনো প্রচন্ড চেষ্টা করি যে এই মানুষটা আমাকে বুঝুক!
অথচ সেই চেষ্টাটুকু আমরা অন্যকে বোঝার ক্ষেত্রে করিনা। না একদম করি না। মাথায় তখন ওই ভুতের উৎপাতে সব ভুলে থাকি।
অন্যকে বুঝতে চাই না।
যদিও বা কালক্ষেত্রে কেউ বুঝতে চেষ্টা করে, নিজেদের দোষে তাকেও গোলমেলে গোত্রের বর্ননা দেই। তাতে ফলাফল ভালো আসে না তেমন একটা।
আর আমরা যাকে বুঝতে চাই, সে আমাদের বুঝতে চায় না। যে আমাদের বুঝতে চায়, আমরা তাকে বুঝতে চাই না।
সত্যিই কি অদ্ভুত জীবনের এই খেলা!
আর শুনে এসেছি এই ভাবেই নাকি চলছে
জগৎ সংসার। অনেকেই বলেছেন না আমি কিছুই পাই নি, এই জীবন থেকে শুরু করে সংসারে মধ্যে। শুধুই মায়া,, মায়ার বন্ধন ছাড়া কিছু নেই।
প্রিয়,,,
আমি তোমায় বুঝতে চেয়েছি একজীবন,
অবুঝ তুমি, না বুঝেই হারিয়ে গেছো,
পাড়ি জমানো হলো না এই জীবন।