সেই অচেনায় অজানায়!
কোন হিসেবেই রাখিনি,,,,
যদি কেউ পায়! যদি রাখতেই চায়"!
কি ক্ষতি আর তবে কি বা আসে যায়!!?
নিজেকে সস্তায় বিকিয়ে দিয়েছি
আরো যতো টুকু অবশিষ্ট আছে,
সবটাই বিকিয়ে দেবো আরো সস্তায়।
এক সময় হয়তোবা
নিজের বলে কিছুই থাকবে না।
নিজের কোন ইচ্ছে থাকবে না।
নিজের কোন দাবি থাকবে না।
নিজের জন্য সময় থাকবে না।
তবুও নিজেকে বিলিয়ে দেবো,,,
কি হবে!
যদি নিস্বাস টাই না থাকে?
তার আগে যা কিছু আছে আমার
চলার পথে ছড়িয়ে দিয়ে
যদি বর্ষার বৃষ্টির মতো তৃপ্তি ফিরে পাই ক্ষতি কি!
নিজেকে তো সেই কবেই দেউলিয়া ঘোষণা করে ছিলাম।
না কেউ বিশ্বাস করে নি।
আসলে ওদের মন ভরে নি।
ওরা আরো আরো দাও বলে চিৎকার করে আমার মাথা খারাপ করে দিয়ে আমায় আজ পাগোলে পরিনত করেছে।
তাই আজ নিজেকে ছুঁড়ে দিয়েছি
অচেনায় অজানায়, কোন হিসেব রাখিনি।
কেউ যদি একটু যত্ন নেয়, একটু ভালোবাসা দেয়!
আমি থেকে যাবো হেথায় হিয়ায়।