আমার আমি এক পাগোল বটে।
এই আমি টা শুধুই আমার,, নাঃ তার কেউই নিজের মতো নেই। যে সে বলবে আমার!
আমার যে জগতের বসবাস!
শুধুই কল্পনায় আঁকা।
আমার সেই জগৎ টা অনেক আলাদা।
বিবেক নামের একজন শাসন কর্তার অনুশাসন চলে সেই দুনিয়ায়,,,,,
ওখানে বলা হয়- সব সময় বলা হয়,,,
কোনোকিছুই কঠিন করে ভাবার নেই।
কোন কিছুই জটিল করো না,
সব কিছুই একটা সহজ সরলতায়
একটু সচল সাবলীল রাখো।
প্রতি মূহুর্তে বিশ্বাস রাখো,,,
সকলের উপরে,,
"এটাই মূল মন্ত্র জীবনের" ।
আত্মবিশ্বাস না পেলেও
বিশ্বাস করতে শেখো,.......
তাতে ক্ষতি হোক!
হোক তাতে ক্ষতি হোক!"
কিচ্ছু যায় আসেনা,,,,,
বিশ্বাস করে ঠকে যাও,
একবার নয়, বারবার।
তবুও বিশ্বাস করো।
এখানে বলা হয়,,,
ওই,,,,, মানে আমার দুনিয়ায় ,,,,,
বলা হয় নত হও, নত।
দেখবে বেচে থাকার আনন্দ পাবে......
ক্ষমা করতে শেখো,
সকলকেই ক্ষমা করে দাও,,.......
মন টা দেখবে সব সময় হালকা লাগবে।
একটু হাওয়ায় দুলবে প্রকৃতির তালে।
আর....
জীবিনে যদি কিছু হতেই হয়!
তবে! তবে দয়াবান হও......
তার থেকে মহান কেউ নয়.....
প্রতি মূহুর্তে পরম শ্রদ্ধাশীল
দয়াবান হও.....
একবার নয়, বারবার, প্রতিবার।
প্রতিবার! প্রতিবার।।
ঠিক এই ভাবেই.....
সহজ, সরল, সাবলীল ভাবে বিশ্বাস করে ঠকে যাওয়ার মাঝে যেই প্রশান্তি আছে,....
ক্ষমা করার মাঝে যেই শান্তি আছে,.....
অবিস্বাসে জিতে যাওয়ার মাঝে যেই প্রশান্তি নেই.....
থাকেও না।
ওই প্রশান্তি অন্য কোথাও পাওয়া যায় না.....
আমি হেরে যেতে চাই বারবার, প্রতিবার।
আমি হেরে যাবার মাঝে বিজয়ের আনন্দ খুঁজে পাই.....
আমি সবার কাছে ছোট হয়ে নিজের মনে বড় হয়ে যাই.....
আমি ছোট হতে চাই,
আমি আরো ক্ষুদ্র হতে চাই,,,,...
আমায় পদধূলিতে মিশিয়ে দাও,
আমি তোমাদের এ জগৎ থেকে শেষবারের মতোন অন্য জগতে চলে যেতে চাই........
আমি ফিরবো না আর....
আমি এই স্বপ্নের দেশের
সমাধিতে যেতে চাই....
আমার আজ বিদায় চাই! বিদায়।