আজ আমার ব্যস্ততায় থাকা, রঙিন আর কোলাহলে পূর্ণ এই জীবন টাও থমকে আছে।
বাস্তবতায় ভীড়ে, সেই তোমার কাছেই ,
কোন কারন আর অকারনের মায়াজালে আটকে আছে।
চুপচাপ হয়ে আছি আজ এতটা দূরত্বের
মাঝে দু- জন যেন ক্ষুদ্রতম কোনে থাকা দুটি বিন্দুর দুই মানুষ আমরা,,,
কথা সব হারিয়ে গেছে, যেনো সেই অনন্তকাল আগেই !
তারপর আর
কোনো ভাষার সৃষ্টি হয়নি এখনো।
তারপর আর কেউ কথা বলিনি কখনোই,,
আর আজ সেই তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে।
এখন লিখছি আর মুছছি,,,, সব হিসেবে গুলো।
আসলেই আমি অঙ্কে বরাবর ভালো থাকলেও নিজের জীবনের হিসেবের খাতার নাজেহাল অবস্থা আমার।
আমি সেই অঙ্ক ভুল করেছি প্রতি বার।
আমি হয়তো তাই ব্যার্থ।।।
অন্য মানুষটারও হয়তো অন্য কোন অনুভূতি।
জানি না। যার মনের হদিস পাইনি তার অনুভূতি কি করে জানবো? না জানা নেই।
নতুন করে স্বপ্ন দেখতে শেখা মানুষ গুলোর স্বপ্ন হারিয়ে যাওয়ার ভয়টা প্রকান্ড।
তালগোল পাকিয়ে যায় সমস্ত কিছু।
আজ যেমন আমি নিজের সব খিচুড়ি পাকিয়ে ফেলেছি।
এখন সবাই ঘৃণা করে। অবঞ্জ্যা করে।
আবার কেউ কেউ গাল দেয়,,,
অসহ্য লাগে, তবুও মুখ বুজে থাকি।
ক্লান্ত দুটো মানুষ, চুপচাপ। আজ।
অনুভূতি আছে,,,,
নেই কোন কথা,,
নেই কোন ভাষা,,,,,,,, নেই।
ওদের আজ নিরবতায় গ্রাস করেছে।
সমস্ত কিছু অসাড় হয়ে গেছে ওদের।
ওরা আজ সব হারিয়ে দ্বিধায়,,,
কেনো এমন হয়?
প্রশ্ন আছে, কিন্তু উত্তর নেই,,,,,
হয়তো উত্তরও আছে,
তবে সে উত্তরের মাঝে সুখ নেই,
শান্তি নেই,
ভালোবাসা নেই।
জীবন থমকে যায়,
প্রতিটা সেকেন্ড পরিনত হয় ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, কাল, মহাকালে। মহাকালে থমকে আছে সব।
প্রচন্ড কোলাহলে দুটি মন প্রচন্ড নীরব আজ।
নিশ্বাস প্রশ্বাসের ভারী আওয়াজ, বুকের মাঝের হৃদকম্পনটা শোনা যায়,
কষ্ট হয়।
প্রচন্ড কষ্ট কয়।
হারতে না জানা মানুষ গুলো হেরে যায়,
প্রতারিত হতে না চাওয়া মানুষ গুলোও হারিয়ে যায়,,,,
দূরে বহু দূরে।
জীবন থেকেও নেই হয়ে জড় মূর্তি হয়ে যায়
কিছু কিছু ব্যর্থতায় ঘেরা স্বপ্নে।
আলো নিভতে শুরু করে,
অন্ধকার, সমস্ত কিছুতে নেমে আসে প্রচন্ড কালো অন্ধকার।
পূর্ণিমায় দেখা যায় অমবস্যার ঘোর অন্ধকার ।
ভয় হয়, কষ্ট হয়,
প্রকাশ করার ভাষা নেই,
অর্থহীন ধ্বনি তুলবার শক্তি নেই।
শক্তি নেই সেই চিৎকার করে গোটা দুনিয়াকে
জানিয়ে দিতে,,, প্রিয় আমি তোমায় খুব ভালবাসি। আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুমি আমায় ক্ষমা করে দিয়ে আমায়, আমায় আবার টেনে নাও তোমার কাছে।
নইলে,, নইলে এই আমি টা হারিয়ে যাবো অনেক দূরে.......
আজ আমার....
সব কিছু হারিয়ে গেছে,
খুইয়ে গেছে আঁধারে।
কিছু বলার ক্ষমতা নেই,
কিছু করার ক্ষমতা নেই।
মনে হচ্ছে,,
জীবন্ত কিছু লাশ পড়ে আছে আমার চারি পাশে,, ওদের শরিরে কি পঁচা গন্ধ,,, আর আমিও ওদের সাথেই মিশে গেছি,,,
নিস্তব্ধতায় , নীরবে , চুপচাপ,,, থেমে গেছে এই জীবন।