আমি না একটু অন্যরকম,,, একদম সকলের থেকে আলাদা। আমার সাথে আমি অনেকের মিল পাই না। আমি নিজেও বুঝতে পারি যে আমি সম্পূর্ণ আলাদা। আমি একটা ভিন্ন প্রকৃতির মানুষ।
আমি নিজের জন্য যখন কিছু চেয়েছি, নিজের জন্য বলতে নিজের মনের মানুষটাকে ঠিক যেমন চেয়েছিলাম,,,
আমার নিজের মানুষটার গায়ে একটু কলঙ্কের দাগ থাকবে। আমি সেই দাগ গুলো আলপনায় বদলে দেবো। সে-ও চমকে যাবে আমার কারিগরি দেখে।
আমি ঐ প্রতিটি আলপনার আলাদা আলাদা নাম করণ করবো। আর তোমাকে তোমার সব টা মিলিয়ে নতুন একটা নাম দেবো। তবে হ্যা শুধু আমিই সেই নামে ডাকবো। আর কেউ সেই নামে ডাকার অধিকার পাবে না।
আমি চাই না যে সে খুব লক্ষ্মী মেয়ে , খুব গুছিয়ে চলে , নম্রতার স্বভাবের আভা তার সারা গায়ে থাকুক। না আমি তা চাই না ।
আমি চাই আমার যেন একটা ডানপিটে জীবন যুদ্ধের সহযোদ্ধা থাকে। আমার সেই মানুষ টা খুব জেদি মনের মানুষ হোক! আমি তাকে খুব ভালোবাসবো। সে খুব হিংসুটে হবে। আমার সাথে ঝগড়া করবে সব সময় আমি কেন নিজেকে ছড়িয়ে ছিটিয়ে রাখি। আমি কেন নিজেকে সম্পুর্ন গুছিয়ে তার কাছে রাখি না এই অভিযোগে।
আমি চাই আমার নিজের মানুষ টা অবিকল এই রকম হোক,,নইলে কেমন করে প্রেমিক হবো!?
আমি আর কি করবো যদি সে লক্ষী মেয়ে হয়?
আমি জানতে চাই সেই মানুষ টা কেন খুব কষ্টে আছে, জানতে চাই সেই সব অসংখ্য প্রতারক দের কথা। সেই মানুষ টার জীবনে এসে তাকে চরম ঠকিয়ে সবটা শেষ করে দিয়ে গেছে।
আমি জানতে চাই রাত হলে সে ঘুমায় না,
জেগে থাকে রাতভর। একপাশে কাত হয়ে ফোনের আলোয় রাত কেটে যায়।
আমায় জানতে হবে সে কেন খুব কাঁন্না করে।
খুব একা একা কেন কাঁদে ।
আমি তার চোখের জল মুছিয়ে বলবো
ওই পাগলী এখন থেকে আর কাঁদবি না। এখন থেকে আমি আজীবন তোর সাথে আছি থাকবো। আমায় বিশ্বাস কর। আমি ওদের মতো তোকে ছেড়ে যাবো না। আমি তোর হয়ে তোর কাছেই থাকবো। পাগলী তুই কাঁদবি না।
সেই মানুষটার জীবনে যেন আর কাঁন্না না থাকে। আমাকে বুঝতে হবে কেন অতো সুন্দর কন্ঠ খিটখিটে হয়ে গেছে।
আমাকে দায়িত্ব নিয়ে তার মুখে হাসি ফিরিয়ে আনতে হবে। সে খিলখিল করে হাসবে আর আমি সেই হাসিতে নিজের হারাবো।
আচ্ছা তোমরাই বলো,,, একটা মেয়ের জীবনের
সবটা দুঃখ জেনে নীরবে তার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক।
তবেই আমি যোগ্য প্রেমিক।
মানুষ টার অতীত শুনে ভয়ে যদি পিছু হাটি আর খুব লক্ষ্মী একটা মেয়ে যদি খুঁজতে থাকি,
তাহলে এরচেয়ে বরং বাবাকে বলবো একটা কাঠের পুতুল এনে আমার বিয়ে দিয়ে দাও।
না আমি এমন মানুষ চাই না।
যার গায়ে কখনো কলঙ্কের দাগ লাগেনি।
আমি গায়ে কলঙ্কের দাগ থাকে যেন এমন একটা মানুষ চাই