ভাগ্যঃ তুই এভাবে আমায় কেন মেনে নিতে চাস না?
আমিঃ এমন ভাগ্য কে'বা মেনে নেয় সহজে?
ভাগ্যঃ তুই কি ভেবেছিস?তুই মেনে না নিলেই আমি ভালো হয়ে যাবো?
আমিঃ নাহ...আমি আর তোমার দোষ দেইনা।যতদিন বেঁচে আছি,ততদিন আমি আর তোমায় দোষারোপ করতে চাইনা।
ভাগ্যঃ তোকে এত কষ্ট দেই,জীবন চলার পথটা কত সংকীর্ণ করে দেই,তবুও কেন মিছে মিছে যুদ্ধ করছিস আমার সাথে?
আমিঃ পৃথিবীতে সামান্য একটু ভালো ভাবে কে না বাঁচতে চায়? একটুখানি শান্তি কে না পেতে চায়?
ভাগ্যঃ আমার ডায়েরি তা লেখা নেই।
আমিঃ তা জানি আমি।
ভাগ্যঃ তা জানার পরেও কেন সবকিছু জেনেও মেনে নিতে চাস না?
আমিঃ ঐ যে বললাম,যতদিন বেঁচে থাকা ততদিন ভালো থাকতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া।
ভাগ্যঃ আমি তোকে কোনোদিনও সেই চেষ্টায় সফল হতে দিবো না!এর থেকে ভালো,তুই আমায় মেনে নি।
আমিঃ হু...মেনে নিতে চাই তোমায়।কিন্তু মাঝে মাঝে তো আমারও ভালো থাকতে ইচ্ছে করে।সবাই কত হাসিখুশি ভাবে দিন কা*টায়।চাইলে তো তুমিও ভালো হতে পারতে।
ভাগ্যঃ বিধাতা আমায় সেভাবে সৃষ্টি করেনি তোর জন্য।তুই যতই নিজেকে সুখী বানাতে চাস,তা কোনোদিনও পারবি না।যাকে অবলম্বন করে ভালো থাকতে চাইবি,একটা না একটা দুর্যোগ আমি ডেকে আনবোই!
আমিঃ আমার পিছু কি ছাড়া যায় না এবার?
ভাগ্যঃ মৃ ত্যু ছাড়া তো সেটা সম্ভব নয়!
আমিঃ তবেই মৃ ত্যুই দাও আমায়।এমন জীবনের স্বাদের থেকে,মৃ ত্যুর স্বাদই অধিক শ্রেয়!