নীলাম্বরী,, 
আমার নিজস্ব কোনো চাওয়া-পাওয়াই নাই।

আমি কেবল অপেক্ষা করতে জানি...

সেই সব কিছুর অপেক্ষা যা আমার হবে 
হয়তো আজ না তবে কোনো না কোনো একদিন আমার হবে।
 ১০০% এর ১০০% না হলেও ১% তো হবেই! আমি সেই ১% এর জন্যই অপেক্ষা করতে পারবো দিনের পর দিন -যুগের পর যুগ। 
কারণ সেই ১% পুরোপুরি ভাবে আমার হয়ে আসবে। "আমার" এই শব্দটা ভীষণ কঠিন মনে হয় কারণ আমার বলতে তেমন কিছুই নাই -কোনো কিছু নিয়ে জোর গলায় বলতে পারি নাহ এটা "আমার" 
ভয়ে থাকি! আমি যা কিছুই আমার ভাবি সেই সব কিছুই ধ্বংস হয়ে যায়!এমনটা নয় যে আমার চাওয়ায় জোর থাকে না! আমার রাগ-জেদ -ভালোবাসা-মায়া সব কিছুই ভীষণ তিব্র। সহজে কিছু মনে ধরে নাহ আমার আর একবার মনে ধরলে সেটায় পরিবর্তন আসে না কোনো ভাবেই নাহ -এতে কে কি ভাবলো কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না তবে ভাগ্য বলেও একটা ব্যাপার আছে তাই না? আমি আমার দিক থেকে যতই শক্ত করে ধরে রাখি না কেনো আমার কাছে কোনো কিছুই টিকে থাকে না তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ও না! এজন্য সহজে কাউকে নিজের করে নেওয়ার দুঃসাহস আমি কখনোই দেখাই না
তবে কেউ যদি আমায় বুঝেশুনে আপন করে সব সময় আমার পাশে থাকে এবং থাকতে চায় তখন আমিও আমার সর্বস্ব দিয়ে সেই মানুষদের সাথে থাকি এবং থাকবো। আমি আমার কথা এবং কাজে সর্বদা অটল থাকি, তাদের আমি আমার দ্বিতীয় মাধ্যম হিসেবে নাহ বরং চিরস্থায়ী রূপে আমার জীবনের অংশ হিসেবে চাই এবং শেষ নিশ্বাস অব্দি চেয়েই যাবো -এটা কারোর কাছে আমার প্রতিজ্ঞা না! এটা আমার নিজস্ব "শপথ"

ভজে ব্রজৈকমণ্ডন্ম

ভজে ব্রজৈকমণ্ডনম (কৃষ্ণাষ্টকম) [ 1 ] ১. ভজে ব্রজৈক-মণ্ডলং সমস্ত-পাপ-খণ্ডনং স্বভক্ত-চিত্ত-রঞ্জনং সদৈব নন্দ-নন্দনম । সুপিক্চ্ছ-গুচ্ছ-মস্তকং স...