আচ্ছা! ওরা সবাই কেন ভুল বলে!
সবাই বললো আমি প্রেমে পরেছি,,,
আমি ওদের সকলকে কত করে বললাম,,
ওরা কেউ বুঝতেই চাইলো না,,,
ওরা সবাই আমায় বললো আমি প্রেমে পরেছি,,,
আমি আবার কাউকে ভালোবাসতে শুরু করেছি,,
ওরা সবাই বললো আমায় নিয়ে ওদের খুব চিন্তা হয়,,
ওরা বললো আমি যেন খুব সাবধানে থাকি,,,
ফরিং তো হুইপ জারি করে দিলো,,
বললো ফোন টা একবার রিং হওয়ার মধ্যে ফোন না ধরলে কপালে দুঃখ আছে,,
ঝিঁঝিঁ পোকা টাও খুব খোজ রাখার চেষ্টা করে,,
আচ্ছা! ওরা! কেন জানিনা আমায় কেউ বোঝে না।
হ্যা একবার নয়,,
এটা আমার সাথে বারবার হয়েছে,৷
সবাই ভুল বুঝেছে,,৷
ওই পোঁড়াবাসি ও তার মালিক সেও ভুল বুঝেছে,,
ওরা! জানেই না,,, এটা প্রেম নয়,,,
প্রেম তো আমার মুক্তির জন্য হবে,,,
তবে কেন হারিয়ে যায়,?
প্রেম যদি জীবনে একবার আসে তবে আর তা যায় না,, এই জন্যই তো বলে প্রেমের দাগ সারাজীবন থাকে,
ঠিক বাবলা গাছের কষে'র মতো,,,
লাগলে আর ওঠে না,,
ওরা! ওরা! ওরা সবাই ভুল,,,,, সবাই ভুল,,,,
আসলে আমি মায়ায় জড়িয়ে গেছি,,,
এই মায়া,, এতো শক্তিশালী আমি আমার সব শক্তি দিয়েও চেষ্টা করে দেখেছি,,,
ওই মায়া! বল থেকে আমি কিছু তেই নিজেকে সরাতে পারছি না।
এই মায়া! যেন যুগের পর যুগ ধরে আমিও খুব খুজেছি,,,
ভালবাসা! কখনো কখনো "ধ্বংশের উণ্মত্ততা" জাগায় প্রাণে।
কিন্তু মায়া! আগলে রাখে অনেক যতনে।
কিন্তু মায়া! আগলে রাখে অনেক যতনে।
আমি মায়ায় জড়িয়েছি,,, ভালোবাসায় না।
প্রেম যেমনই অবুঝ ... অবোধ তেমনি অপ্রতিরোধ্য।
শুধুই এক ফল্গুধারা।একটি যদি ঘড়ায় তোলা জল হয় - অপরটি পাগলপরা নদী ....
গতিহারা দিশেহারা ....মায়া!
এই মায়া ব্রহ্মার শক্তি জগতের সৃষ্টি ও উত্থান,,,,
আমি পোড়াঁবাসির সেই মানুষ টার চোখে এই মায়া দেখেছি,,,
আর আমি সেই থেকেই ওই মায়াবী নীরবতার সখী'র মায়ায় জড়িয়ে ছটপট করছি।
হ্যাঁ আমি মায়ায় পরেছি,,,,
নিরবতার মাঝেও যেন সেই মায়া আমার সামনে থাকে।
মনে হয় যেন আমায় রক্ষাকারী কোন এক শক্তি,,,
মাঝেমধ্যে মনে হয়, মা,, সারাজীবন শুধু আমার চিন্তায় ভগবানের কাছে আমার জন্য ভিক্ষে চাইতো যেন কোন বিপদ আমায় স্পর্শ না করে,,,,
এ যেন সেই মায়া!
পোঁড়াবাসি'র সেই মানুষ টা৷