মিঠে ভালোবাসার কস্তুরি

 আমি অবলাকান্ত,,, 
আইজ বিকালে প্রেত্ত্যেক দিনের নাহান এট্টু হাটতে গ্যাছেলাম,,, 
আইজ মাথায় হঠাৎ একটা অনেক পুরান স্মৃতি উইঠা আইল্য, 
আইজ সেই পথে হাটতে গ্যাছেলাম,৷  
আইজ একটা ছেলে বেলায় একটু ঘুইরা আইলাম৷  
হেই পথে খানিকটা যাইতেই যহন পথ বদলাইলাম দেহি ওই রাস্তায় পুরান বাড়ি গুলান বেবাক, হ প্রায় বেবাক বাড়ি বদলাইয়া গ্যাছে,,, 
দুই একটা বাড়ি আগের মতোই আছে,,, 
আর সবচাইতে বড় বদল যেই যায়গায় সব থিকা বেশী সুন্দর ছেলো হেই জায়গায় এহন একটা ময়লা ফেলানো ডাষ্টবিন হইছে,,,, 
আঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ 
হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ,, 
ভগবান এই তুমি কি দেখাইলা! 
কি দেখাইলা!  আমারে? 
আমি ওই ডাষ্টবিন টার সামনে দারাইয়া ছিলাম দেখি সেই কাকিমা! 
 লাঠি ভর দিয়া আমারে কয়,, 
তুমি ওই গন্ধের মইধ্যে দাড়াইয়া আছো ক্যান! 
আমি কাছে যাইতেই কাকি মা চশমা টা ভালো কইরা মুইচ্ছা পিটপিট কইরা দেইখা কয় তুমি ওই পোলা ডা না! 
রোগা টাইপের পাতলা হাওয়ায় উরত,,
 কথায় যেন দুনিয়া কেনার ক্ষমতা ছিলো,  
চোখ গুলান যেন সকালের নরম পদ্ম,,, হাতে একটা লগা নিয়া আমার বাগানের ফুল চুরি করতা! 
এই তোমার জ্বালায় আমি রাইত থাকতেই উইঠা পাহাড়া দিতাম,৷ 
এই পোলা!  এই তুমি হেই পোলা ডা না!? 
হ! কাকিমা,, আমিই সে,, 
বাঃ চমৎকার  এহনো  সেই মিষ্টিমুখ তোমার,, 
তোমার ডাক গুলা আগের মতোই আছে,  
কাকিমা! 
হ্যাঁ কাকিমা তোমার এই অবস্থা!  আর এই বাগান বাগান নষ্ট করেছ কেন?  এখানে এই ডাষ্টবিন টাই বা কেন বসতে দিয়েছ!? 
তোমার কাকা বাবুর চইলা যাওনের পর বাগানের যত্নের মানুষ ছিলো না। তারপর তোমার দাদা অবনি ও আমেরিকায় থাকে,, ছোট্ট ছেলে টা ছয় মাস আগে আত্মহত্যা করছে,, ওই ঘরে,, পার্টির পোলারা রাস্তার ধারের ঘরে এহন পার্টি অফিস। আমি এই ঘরে থাকি,, 
ক্যান!  ক্যান নীলমণি এমন করতে গেলো!
কি কমু!  ভালোবাসায় ঠকাইছে ওরে,  বিয়া করছিলো বউ চইলা গেলো তারপর পোলা টাও কেমন অচেনা হইতে ছিলো,, তারপর তো! 
আর শ্রাবণী!?  
ওর বিয়া দিছি ওরাও গুজরাটে থাকে,,, 
তো!  তুমি আছো কেমন!  বিয়া করছ বাবা! পোলাপাইন কয়টা!  মা বাবারে দেখো তো! 
আমার মতো ভুল করবা না বাবা,,  
আমি ভুল করছিলাম,, এক মায়ের বুক খালি কইরা আই আমিই একা,, সবাই চইলা গেছে,,, আমিই যাইতে পারি নাই।
না!  কাকিমা,,  আমিও একা বিয়া করি নাই তবে মা বাবার সঙ্গেই আছি,,, 

বাবা বয়স তো অনেক হইছে বিয়া কর বিয়া কইরা সংসার করো।  

দেখো যদি খুঁজে পাও জীবনের সার্থকতা!! 

কাকিমা বাড়ির ভেতরে ঢুইকা দরজা দিতেই একটু দ্যাখলাম আরেক বার,,  
এক কালের মনরম মায়াবী ফুল বাগান এখন ময়লা ফ্যালার ডাষ্টবিন,,,, যেন কেউ জানে না তারে,,, 
মানুষ ও-ই দুর্গন্ধ ভুলেও যেন কেউ নিতে চায় না,,, এতটাই ঘৃণা।  
হ্যাঁ ঠিক!. 
ঠিক!. 
আমিও নিজেরে ওই ডাষ্টবিন টার মতো কইরা রাখমু যেন আর কেউ আমারে সহ্য না করে,, সবাই যেন ঘৃণা করে আমারে ঠিক এই ডাষ্টবিন টার মতো,,, 
যেমন টা!   
"সই " আমারে যতটুকু ভালোবাসা দিছে তার কথা 
পোঁড়াবাসি ও জানে,,, 
আর হয়তো সেই ভালোবাসা পামু না,, এই জীবনে। 
আমিও  সাজানো বাগান এ-ই ডাষ্টবিন টার মতো কইরা রাখমু,,,, 
আর ওই ডাষ্টবিন টারও নাম দিমু  "কস্তুরি "
মিঠা ভালোবাসার কস্তুরি... 


ও দয়াল তোমার লীলা বোঝা দ্বায়

ও দয়াল তোমার লীলা বোঝা দায় দীনের বন্ধু করুণা সিন্ধু, রাধার শ্যামরায়।। তুমি গোঠের রাখাল রাজা, যশোদার কানাই, বিষ্ণুপ্রিয়ার প্রাণসখা, নদীয়ার নি...