খোলা খাতায় খোলা দপ্তর

একটা ডাষ্টবিনের সাথে ফুলের কোন সম্পর্ক থাকে না। আমি সেই ডাষ্টবিন,,   
আমাদের বিচ্ছেদ যেহেতু অবশ্যম্ভাবী, 
সেখানে কিছুক্ষণ পাশে বসো মনের জানালা খুলে দাও 
আমরা কিছুক্ষণ অহেতুক গল্প করি.. এই ইচ্ছে গুলো কেও বিদায় দিতে হয়। 
ওই! যে  ফুলের গাছ  টাকে  ডাকতাম যেন আমার কতো আপন ছিলো সে,,, 

কি!  
কথা বলতাম তাকে!? 

শেষ বলেছি',৷ আজ,,,  

চলো আমরা একসাথে শেষবারের মতন
যৌথভাবে ক্ষানিকক্ষণ আকাশ দেখি,,
 আমিও অবাক হয়েছি প্রথম ফুল এতো মায়াবী,,,,, এতো সুন্দর!  
এরপরতো তোমার আর আমার আকাশ আলাদা,৷ 
না!  আর  চুপ থেকোনা,,, 
আমাদের সময় ভীষণ অল্প  কথা বলো! 
তবে চোখে চোখ হয়তো আর মেলাবো না,৷ 
তাতে পাপ হবে,,,, আমি সেই পাপ করবো না৷ 

 তুমিও ভুলে যেও সব,,, 
তোমাকে ভুলে যেতে হবে আমার ডাকা 
তোমার যাবতীয় ব্যক্তিগত ডাক নাম,,,  
তোমাকে ভুলে যেতে হবে সব ভুল,,,

আমাদের আর সময় নেই,,,,, মনে হচ্ছিলো খুব ঝড় আসবে,,,  এলোও তাই,, তবে বৃষ্টিতে ফুল ফুটেছে,৷ জুঁইফুল,,,,
আমাদের এখন শুধু ভুলতে হবে ভুলতেই হবে,,,
"যতটা পারো ভালো থেকো নিজের খেয়াল রেখো,, 
তবে যদি কখনো আঘাত পাও ছুট্টে এসো প্রিয়তমা!  আমি আবার সাজিয়ে দেবো নতুন করে,,৷  
আমি শব্দহীনতায় বলবো অজস্র কথা তুমি গল্পের পাতায় থাকবে,,, 
এরপর একটাই ইচ্ছে  তোমার দিকে শেষবার তাকিয়ে বলতে চাই,,,
যদি কখনো আমাকে খুব বেশি মনে পড়ে
বাতাসের গতিতে মন পাখির ডানায়  করে দুঃখ পাঠিয়ে দিও জরুরী বিভাগে.. আমি খোলা খাতায়  খোলা দপ্তরে অপেক্ষায় থাকবো... 

ভজে ব্রজৈকমণ্ডন্ম

ভজে ব্রজৈকমণ্ডনম (কৃষ্ণাষ্টকম) [ 1 ] ১. ভজে ব্রজৈক-মণ্ডলং সমস্ত-পাপ-খণ্ডনং স্বভক্ত-চিত্ত-রঞ্জনং সদৈব নন্দ-নন্দনম । সুপিক্চ্ছ-গুচ্ছ-মস্তকং স...