কি ভাবছো!

কি ভাবছো-? 
তোমায় ছাড়া ভালো নেই!?
এইতো, বেশ আছি-
সকালে ঘুম থেকে উঠেই হাহাকার! সারাদিনের কর্মব্যস্ততায়,
রাতের একাকিত্ব আর হতাশাদের নিয়ে খুব একটা মন্দ নেই!
ভালোই আছি প্রিয়!  

কাজে অমনোযোগী, উদাসীন হয়ে সারাদিন বসে থাকা আর যন্ত্রণা দেয় না।

এ শহর একদিন তোমার আর আমার ছিলো। 
এই শহরের এ সে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আজও তোমার-আমার গল্প ভেসে আছে, উদ্বাস্তু হয়ে।
 এ শহর আজ কেবল আমার।
 একান্তই আমার! তোমার দায় ছাড়িয়ে এ শহর তুমি আমার করে দিয়ে গেছো, যার কোথাও তুমি নেই।
 এ আর এমন কি...! 
যে যন্ত্রণা আমি রোজ পুষে বেড়াই, যে জীবন হতাশার, সামান্য নির্জনতা আর কতটুকুই বা আহত করতে পারে?

কি ভাবছো?
 ভালো নেই আমি?
আরে, ভালোবাসাহীন জীবনে ভালো থাকাটা জরুরী নয় তো,
বেঁচে আছি; সেই তো পরম সৌভাগ্য।

অবহেলা- অবজ্ঞায় বেড়ে ওঠা, জীবন সংগ্রামে পরাজিত সৈনিক, ব্যর্থতার আক্ষেপ নিয়ে বেঁচে আছি, এর চাইতে বেশি আর কি আশা করবো!? 
বলো তো...!

তোমায় ছাড়া জীবন স্বাদহীন- তুমি থাকলে ঠিকই, কিন্তু আমার হয়ে থাকলে না! 
“ভালোবাসি” বলেও যে মন থেকে ভালোবাসলে না। একাকিত্ব, হতাশায় মুখ থুবড়ে পড়ে রইলাম! 
-কই? 

তুমি তো দেখলে না¡

না পেরেছি তোমায় সুখ দিতে!
আর না পারলাম নিজে সুখী হতে! 
এমন ব্যর্থ মানুষকে কেবল করুনা করা যায় ওই ঠিক  তবে বিশ্বাস করো  ভালোবাসা যায় না! এমন একটা ডাষ্টবিন কে... 
কেউ ভালোবাসে না।  ভালোবাসা তো অনেক দূরের কথা সামনে আসতেও ঘৃণা হয় মানুষের,,, 
আর তুমি!  
তুমি  কি করলে! 

কোথাও ভালোবাসা পাই না আর। 
সম্মান, গুরুত্ব সে তো নাগালের বাইরে। 
সবাই কেমন বাঁকা চোখে দেখে আমায়! 
বলে আমি নাকি হাভাতে,,,  আমার ভীষণ লোভ,,
মানুষের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকাটা আজ খুবই আনন্দের- 
তবুও আর কেউ আমার দাবি না করুক। 
শুধু তুমি নিরবে যখন যখন আমায় ডাকবে দেখো 
কাব্য ঠিক তোমার ডাকে সাড়া দেবে....
একবার ডেকে দেখো আঁড়ি,, 
আমি মৃত্যুর মুখের থেকেও তোমার কাছে ছুটে আসবো!

যেদিকে তাকাই সেদিকে শুধু নিজেকে একা বিস্তার করি– ভীষণ একা! 
তাও ভালো আছি,,, 


কি ভাবছো!? 
ভালো নেই আমি-?
না গো! 
-এইতো, বেশ আছি। 
নিজেকে সবার থেকে, সবকিছুর থেকে গুটিয়ে নিয়ে কে না ভালো থাকে!? 
বলো...!!

এখন পৃথিবীর জাগতিক দুঃখ আর স্পর্শ করে না আমায়। 
এখন হতাশা, একাকিত্বে ভেঙ্গে পড়লে নিজের কাঁধে নিজে হাত রেখে বলতে পারি, 

“নাহ, তোর কেউ নেই, কেউ ছিল না কখনো!”

ভাবে'র ভাগ্যে আড়িঁ'র সুখ নেই তবে ওরা সারাজীবন ভালোবাসায় এক থাকবে,,,

এই কথা তুমি গল্পের পাতায় মিলিয়ে নিও জুঁই 🥰

শিব তাণ্ডব

শিব তাণ্ডব || Shiv Tandav || (শিব তাণ্ডব রচনা করেছিলেন রাবণ) জটা-টবী-গলজ্জ্বল-প্রবাহ-পাবিতস্থলে গলেবলম্ব্য লম্বিতাং ভুজঙ্গ-তুঙ্গ-মালিকাম্ । ...