নীলাম্বরী!

জানি তুমি ডাকলে  সাড়া দাও না তুমি বাইরে থেকে এমনই।
তুমি সাড়া না  দিলেও যেমন  অনেক বার 
তোমার শহরে হেঁটেছি মনে-আনমনে,,  জানি তোমার মনে আছে। খুব ভালো মনে আছে তোমার। 
সেই  যন্ত্রণার পদধ্বনি শুনতে পেয়েই তুমি বুঝে যেতে ওই ডাকাত আবার হানা দিয়েছে। কিন্তু তুমি  কখনো ফিরে দেখোনি,,,,  আমি!  আমি  চাইতাম 
তুমি কখনো  ফিরে তাকাও,, একবার!  একবার তাকালেই আমি ধন্য....

তুমি কাছে না ডাকলেও বারংবার 
তোমায় পাশে দেখতে   অনেক  পথ হেঁটে গিয়েছি 
যদি তুমি একবার ফিরে তাকাও।
তুমি না বললেও প্রতিদিন পড়ন্ত বিকালে এসে পথের ধাড়ে অপেক্ষা করেছি,,, এখন অপেক্ষা করি।
যদি তুমি ভুল করে এসে কাছে দাঁড়াও। 
একবার!  হ্যাঁ ঠিক একবার.... 
তুমি না চাইলেও প্রত্যেক পূর্ণিমার 
রাতে সব ইচ্ছে এক  করে  খোলা মাঠে 
দাঁড়িয়ে  চাঁদ দেখি  আর ছুয়ে দেখার স্বপ্নগুলো চাঁদের কাছে বলি। অপেক্ষায় থাকি যদি কোন পুর্নিমা রাতে বকুল ফুলের   মালা গিঁথে দাও আমার গলে।
তুমি না চাইলেও আমি সারাজীবন
 এভাবেই অপেক্ষা করে যাব! 
আমি এভাবেই তোমাকে 
অনুভব করে যাব.....

ভজে ব্রজৈকমণ্ডন্ম

ভজে ব্রজৈকমণ্ডনম (কৃষ্ণাষ্টকম) [ 1 ] ১. ভজে ব্রজৈক-মণ্ডলং সমস্ত-পাপ-খণ্ডনং স্বভক্ত-চিত্ত-রঞ্জনং সদৈব নন্দ-নন্দনম । সুপিক্চ্ছ-গুচ্ছ-মস্তকং স...